জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |ইন্টারনেট

জুলাই জাতীয় সনদ ‘অবৈধ’ ও ‘সংবিধানের সাথে সাংঘর্ষিক’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। একই সাথে জুলাই সনদের কার্যকারিতাও স্থগিত চাওয়া হয়েছে রিটটিতে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটটিতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।

এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোট এবং এর ফলের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার আরেকজন আইনজীবী রিট করেছিলেন।