নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন মঞ্জুর

বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র |সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের উদ্দেশ্যে রাজধানীর বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে ভোররাতে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।