বঙ্গবাজারে অগ্নিসংযোগ : সাবেক এমপি আফজাল গ্রেফতার

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক সংসদ সদস্য মো: আফজাল হোসেন
সাবেক সংসদ সদস্য মো: আফজাল হোসেন |ইন্টারনেট

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো: আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ সোমবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মো: কামাল হোসেন রিপন শাহবাগ থানায় মামলা দায়ের করেন।