মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ মঙ্গলবার দেশের সব ব্যাংকে পাঠানো নির্দেশনায় জানানো হয়, বেতন অ্যাকাউন্ট ছাড়া সংশ্লিষ্টদের অন্য সব ধরনের লেনদেন স্থগিত রাখতে হবে। একই সাথে এসব ব্যক্তির অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি নথি এবং লেনদেনের বিস্তারিত বিবরণ বিএফআইইউতে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
জব্দ হওয়া ব্যাংক হিসাবধারীদের মধ্যে তানভীর মিশুকের বাবা মো: ওবায়েদুল্ল্যাহ পনির ও মা নাহিদ আক্তার রয়েছেন। এছাড়া তালিকায় আছেন সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো: সাফায়েত আলম, মো: তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির এবং তারেক হাসান সরদার।
উল্লেখ্য, সম্প্রতি দুদক নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।



