সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো: আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।
সূত্র : বাসস



