৩০৪৭৪ জনকে সরকারি খরচে আইনি সেবা দিলো সুপ্রিম কোর্ট

‘২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৬৪৯ জন পুরুষ, ১৮ হাজার ৮১৮ জন নারী এবং শিশু সাতজন।’

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |সংগৃহীত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমসূচির মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জনকে সরকারি খরচে আইনি সেবা প্রদান করেছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৬৪৯ জন পুরুষ, ১৮ হাজার ৮১৮ জন নারী এবং শিশু সাতজন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর মাধ্যমে তিন হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে দুই হাজার ৩৩২টি মামলা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে। বাসস