রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টায় গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ।
তিনি বলেন, ‘প্রতারণার মামলায় সাজা পরোয়ানামূলে গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’
তবে প্রতারণার মামলাটি কবেকার সে বিষয়ে তিনি জানান, ‘এটি আগের মামলা।’



