অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে তদন্ত চেয়ে করা রিট খারিজ

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |ইন্টারনেট

বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

গত রোববার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।