লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলার নিষ্পত্তি

জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দীদের এ সেবা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে মোট ২ লাখ ৩৩ হাজার ৬৫৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিষ্পত্তিকৃত মামলার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৩২টি, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার ৫০৩টি এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২০টি মামলার নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দীদের এ সেবা দেয়া হয়।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। বাসস