অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের পোশাক বিষয়ে নতুন সিদ্ধান্ত

‘আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন, সেক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।’

নয়া দিগন্ত অনলাইন
বিচারক আইনজীবীদের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাক
বিচারক আইনজীবীদের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাক |সংগৃহীত

অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারক-আইনজীবীদের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাকের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরিধান করবেন, সেক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই। আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন, সেক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।’

এ নির্দেশনা আজ হতে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাসস