শহীদ পরিবার পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই : চিফ প্রসিকিউটর

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শহীদ পরিবারের সাথে একটি ছবি শেয়ার করে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ পরিবারের সদস্যদের সাথে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম
শহীদ পরিবারের সদস্যদের সাথে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম |ইন্টারনেট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্যরা পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শহীদ পরিবারের সাথে একটি ছবি শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছেন, ‘শহীদ পরিবারের সদস্যরা যখন আমাদের পাশে এসে দাঁড়ান, তখন আমাদের কঠিন দায়িত্ব পালনে আমরা অনেক বেশি শক্তি ও অনুপ্রেরণা পাই।’

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ছবিতে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান ও শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ পরিবারের সদস্যরা।’