ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদুর রহমানকে আইনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আইনমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশে আরো বলা হয়, সাজ্জাদুর রহমানকে ১৯ ফেব্রুয়ারি সকালের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।



