বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১৯টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি।
বুধবার (৬ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার্জশিটকৃত আটটি হত্যা মামলার মধ্যে তিনটি মামলা শেরপুর, একটি ফেনী, একটি চাঁদপুর, একটি কুমিল্লা, একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।
অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি এবং চাঁপাইনবাবগঞ্জের তিনটি, সিরাজগঞ্জের দু’টি, পাবনার একটি ও জামালপুর জেলার একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দু’টি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। রুজুকৃত অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। বাসস



