ডা: আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় রিমান্ডে ইভান

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম ইভানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা |সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ফারহান শাহরিয়ার ইভানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

শনিবার (২২ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম ইভানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশে সেখান থেকে বের হন অধ্যাপক মো: আসাদুর রহমান।

এ সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয়জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করে।

আসামিরা তাকে টেনে-হিঁচড়ে সিএনজি থেকে বের করে। এ সময় আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুষি মেরে গুরুতর জখম করে।

এ ঘটনায় ১৮ আগস্ট রাজধানীর পল্টন থানায় ডা: মো: আসাদুর রহমান মামলা করেন।