আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুমের বিচার সম্ভব : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল; অতিরিক্ত আইন (অধ্যাদেশ) বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না।

নয়া দিগন্ত অনলাইন
চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম |ইন্টারনেট

গুমের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধগুলো ট্রাইব্যুনাল আইনে আগেই সংবিধিবদ্ধ ছিল; তাই আলাদা অধ্যাদেশ অপ্রয়োজনীয়।

তিনি বলেন, ‘গুমের মামলাগুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতাতেই বিচার করা সম্ভব।’

চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল; অতিরিক্ত আইন (অধ্যাদেশ) বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না।