কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু |নয়া দিগন্ত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ আমির হোসাইন (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদ আমির হোসাইন মরহুম আব্দুল বারেকের ছেলে। তিনি হাজতি হিসেবে কারাগারে ছিলেন বলে জানা গেছে।

কারারক্ষী আরমান জানান, ওই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তিনি কোন মামলায় আটক ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।