রমজান মাসে হাইকোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

‘রমজান মাসে হাইকোর্ট রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে।’

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |সংগৃহীত

রমজান মাসের জন্য হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে হাইকোর্ট রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে।

অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত : সকাল সোয়া ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত হাইকোর্ট ও অফিসে জোহরের নামাজের বিরতি থাকবে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বাসস