ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

পাঁচ দিন রিমান্ড শেষে আজ রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |ফাইল ছবি

রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ডিজিএফআই’র সাবেক কোয়ার্টার বিষয়ক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

পাঁচ দিন রিমান্ড শেষে আজ রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ।

গত ২১ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র : বাসস