মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করা প্রশ্নে হাইকোর্টের রুল

‘৫৭ জন রিট আবেদনকারীকে স্থায়ী করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর স্থায়ী রাজস্ব কাঠামোর অধীনে ‘উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা’ পদে আত্তীকরণ ও পদায়ন করতে কেনো নির্দেশ দেয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |সংগৃহীত

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন মৌলিক সাক্ষরতা প্রকল্পের সাবেক উপজেলা প্রোগ্রাম অফিসারদের স্থায়ী পদে অন্তর্ভুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিটে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো: আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজীব।

রিটের পক্ষের আইনজীবী বলেন, ৫৭ জন রিট আবেদনকারীকে স্থায়ী করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর স্থায়ী রাজস্ব কাঠামোর অধীনে ‘উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা’ পদে আত্তীকরণ ও পদায়ন করতে কেনো নির্দেশ দেয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রিটে বলা হয়, আবেদনকারীরা দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালন করলেও তাদের স্থায়ী না করা বৈষম্যমূলক এবং সংবিধানের সমতা ও আইনের সমান আশ্রয়ের নীতির পরিপন্থী। বাসস