হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

‘ই-মেইলে পাঠানো বিচারপতি মামনুন রহমানে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
মামনুন রহমান
মামনুন রহমান |বাসস

হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ই-মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এ পদত্যাগপত্রের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ‘ই-মেইলে পাঠানো বিচারপতি মামনুন রহমানে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’

২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দু’ বছর পর ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। বাসস