দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড-এর উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ‘বন্ধ্যাত্ব ব্যবস্থাপনায় কোএনজাইম কিউ১০-এর ভূমিকা’ শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ওই বৈজ্ঞানিক সেমিনারে স্বাগত বক্তব্য দেন দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড-এর বিপণন পরিচালক প্রফেসর ডা: শাহ্ মোঃ বুলবুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুন অর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন, ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)-এর সাবেক মহাপরিচালক এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক প্রফেসর ডা: জেসমিন বানু।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: ফ্লোরিডা রহমান।
প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত প্রদান করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: রওশন আরা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ফারজানা দীবা এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. নূর সাঈদা। ওই সেমিনারে ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের প্রায় ২০০ জন অধ্যাপক ও কনসালটেন্ট/চিকিৎসক অংশগ্রহণ করেন।
নতুন পণ্য কোএনজাইম কিউ১০ ‘এনজিকিউ (ENZY Q)’-এর মোড়ক উন্মোচন করেন এবং বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা ও উন্নয়নে পণ্যটির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড-এর নির্বাহী পরিচালকবৃন্দ ও প্রধান অর্থ কর্মকর্তা, এজিএম ও মার্কেটিং বিভাগের প্রধান, সেলস বিভাগের গ্রুপ হেডদ্বয় এবং উভয় বিভাগের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির জিএম অ্যান্ড হেড অব সেলস মো: ইলিয়াছ।



