হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৩

‘গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।’

নয়া দিগন্ত অনলাইন
হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু |সংগৃহীত

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩টি শিশু।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৪০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৩। এই সময়ে ৭৮১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৬ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৬ হাজার ১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৮ হাজার ৬০০ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৩১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। ইউএনবি

Topics