ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩ জন

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৬ জন। তাদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ২৩ জন
হাসপাতালে ভর্তি ২৩ জন |সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন ও দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন রয়েছেন।

এ সময় ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৩৫ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৬ জন। তাদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দু’ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। বাসস