গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মঙ্গলবার তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, বরিশাল বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।
চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭ হাজার ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ দেশে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৪ হাজার ৩৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। সূত্র : বাসস



