রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৮২ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এ সময়ে ১৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা পাঁচ হাজার ৯৪০ জন।
সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ছয় হাজার ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু সংখ্যা পাঁচজন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৮ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।
সূত্র : বাসস



