২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৬৮ জন। আর একই সময়ে হামে ৯৯ জন মারা গেছে।

নয়া দিগন্ত অনলাইন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগেরই দুইজন।

আজ রোববার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৬৮ জন। আর একই সময়ে হামে ৯৯ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর এ বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১৯ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১ হাজার ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একইসাথে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।