ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে চারজন এবং বরিশালে বিভাগে চারজন রয়েছেন। এছাড়া অন্য বিভাগগুলোতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ১৫৩ জন
হাসপাতালে ভর্তি ১৫৩ জন |সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে চারজন এবং বরিশালে বিভাগে চারজন রয়েছেন। এছাড়া অন্য বিভাগগুলোতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। তাদের মধ্যে ১৪ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে এক হাজার ১৬৭ জন চিকিৎসাধীন। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন। বাসস