দেশের ৩৯তম মেডিক্যাল কলেজ হচ্ছে নরসিংদীতে

এটা নিয়ে দেশে সরকারি মেডিক্যাল কলেজ হলো ৩৯টি

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে হতে যাচ্ছে একটি সরকারি মেডিক্যাল কলেজ।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে নরসিংদীতে সরকারি মেডিক্যাল কলেজের মঞ্জুরি হয়েছে।

এটা নিয়ে দেশে সরকারি মেডিক্যাল কলেজ হলো ৩৯টি। এর আগে ঠাকুরগাঁও জেলায় আরেকটি সরকারি মেডিক্যাল কলেজের প্রজ্ঞাপন জারি করা হয়। দেশে বেসরকারি মেডিক্যাল কলেজ ৭২টি।