নুরুল ইসলাম নয়ন

খালেদা জিয়া ও তারেক রহমান বাধা হয়ে না দাঁড়ালে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হত

রোববার মালয়েশিয়া যুবদল আয়োজিত কুয়ালালামপুরের জি টাওয়ারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
কর্মী সমাবেশ
কর্মী সমাবেশ |নয়া দিগন্ত

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘আমাদের আদর্শের জনক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এই দেশে সৌভাগ্যবশতঃ বিএনপির মতো একটি দলকে প্রতিষ্ঠিত করে গেছেন। একবার ভেবে দেখুন, যদি বিএনপি না থাকতো, বেগম খালেদা জিয়া না থাকতেন কিংবা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি মনে করতেন, আমি রাজনীতি করবো না ব্যক্তিগত জীবনে ফিরে যাব, পারিবারিক জীবন উদযাপন ও উপভোগ করব তাহলে কি হতে পারতো? বাংলাদেশে যে ফ্যাসিবাদ ছিল— ১৬ বছরে এই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ছিল কি না? অবশ্যই ছিল। খালেদা জিয়া ও তারেক রহমান বাধা হয়ে না দাঁড়ালে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হত।

রোববার (৫ এপ্রিল) মালয়েশিয়া যুবদল আয়োজিত কুয়ালালামপুরের জি টাওয়ারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো: জসিম উদ্দিন ও সঞ্চালনা করেন মো: রমজান আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বিএম রাসেল রানা। বিশেষ অথিতি ছিলেন মাহবুব আলম শাহ।

মালয়েশিয়া যুবদল থেকে এসময় বক্তব্য রাখেন নুরে সিদ্দিকী সুমন, শেখ মো: সেলিম, নাজমুল হোসেন, খালিদ হাসান রিপন, সুলতান বিন সিরাজ, বাদল কারার, বাবু সরকার, ইসমাইল আকন্দ, মো: কাজল, শাহাদত হোসেন সাগর। বিএনপির সহসভাপতি ড. এসএম রহমান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, ইঞ্জিনিয়ার শাহজালাল, স্বেচ্ছাসেবক দলের সামসুল আলম হেলাল শিকদার, জাসাস থেকে শেখ আসাদুজ্জামান মাসুমসহ আরো অনেকে।

কর্মীসভায় উপস্থিত ছিলেন যুবদল জোহর প্রদেশ, পেনাং প্রদেশ, কেলাং শাখা, কে এল সেন্ট্রাল, চৌকিট শাখা, হেল্প সেল, বিভিন্ন শাখা কমিটির নেতারাসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।