বাংলাদেশ সংবাদপত্র অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এবং সিলেট বিভাগীয় শহরের বিশিষ্ট সংবাদপত্র অ্যাজেন্ট ইসমাইল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে মৃত্যু হয় তার।
তার স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মো: আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক। এক শোকবার্তায় তারা বলেন, ‘মরহুম ইসমাইল একজন সদালাপী, সৎ, মিতব্যয়ী ও কর্মঠ সংগঠক ছিলেন। সংবাদপত্র অ্যাজেন্টদের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সংবাদপত্র অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সংবাদপত্র অ্যাজেন্ট সমাজ একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে।’
শোকবার্তায় আরো বলা হয়, কানাডার এডমন্টনে স্থানীয় সময় জুমার পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
তারা দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তার ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল গুনাহ ক্ষমা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।



