বিএনপি মালয়েশিয়ার উদ্যোগে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুকিতবিনতাং এ সভা অনুষ্ঠিত হয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বিএনপি মালয়েশিয়ার উদ্যোগে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন
বিএনপি মালয়েশিয়ার উদ্যোগে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুকিতবিনতাং এ সভা অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি মালয়েশিয়ার দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মো: গোলাম কবির।

অনুষ্ঠানে আরো মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন- বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি হাজী জাকিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন ও প্রফেসর শাফিউর রহমান পিএইচডি স্কলার, সভাপতি মো: মানিক, সহ-সভাপতি মো: ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন পুডু বিএনপি, সভাপতি পান্ডামারান বিএনপি খন্দকার মনিরুল ইসলাম, উপদেষ্টা মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন চৌকেট বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক বুকিট বিন্তাং বিএনপি মো: জাকারিয়া, সুবাং জায়া বিএনপি নেতা ইমন হাসান ও বদিউজ্জামান বদি, ইঞ্জিনিয়ার শাহ জালাল, আনোয়ার পারভেজ বিএনপি নেতা, সহ-সভাপতি যুবদল মো: শাহজাহান হাওলাদার, বাবু সরকার, আলি শরিফ যুব নেতা, সেচ্ছাসেবী নেতা আল-ইমরানসহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।