বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) রাতে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানী মালের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ্ আলম, ইমরান হোসেন তালুকদার, মুক্তার হোসেন,মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, মাহমুদুল হাসান, অষ্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের সাংগঠনিক সম্পাদক মো. জামাল খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসেবে এবং পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, জাতীয় ঐক্য ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের অর্থনৈতিক অগ্রগতি, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।
বক্তারা আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



