‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে দেশের সকল স্তরের মাদরাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৬ জুলাই স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
সোমবার (১৩ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১২ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার আলোকে এ আদেশ জারি করা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বোর্ডের আওতাধীন দেশের সকল স্তরের মাদরাসায় (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) জুলাই শহীদদের স্মরণে আগামী ১৬ জুলাই সুবিধাজনক সময়ে একটি বিশেষ স্মরণসভা ও শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। বাসস



