যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা-২০২৬ প্রকাশ করল ইবি

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় ভিসির কার্যালয়ে পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ পুস্তিকাকারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় ভিসির কার্যালয়ে পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় হাইকোর্টের প্রণীত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা-২০০৮-এর আলোকে প্রণীত ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ অনুমোদন পায়। পরে যৌন হয়রানি প্রতিরোধকল্পে বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটির উদ্যোগে এটি পুস্তিকাকারে প্রকাশ করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মোছা: হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছা: খোদেজা খাতুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহা: শরিফুল ইসলাম এবং কমিটির সদস্যসচিব ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল।