নোবিপ্রবি বায়োকেমিস্ট্রি বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা

‘একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় অর্জন হলো নিজ যোগ্যতায় এমন উচ্চতায় পৌঁছানো, যেখানে তিনি তার শিক্ষকদেরও গর্বিত করতে সক্ষম হন।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের লালিত স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘স্বপ্নই একজন মানুষের ভবিষ্যৎ গঠনের অনুপ্রেরণা। তাই প্রত্যেক শিক্ষার্থীকে জীবনে সর্বাগ্রে বড় হওয়ার স্বপ্ন বুনতে হবে।’

তিনি আরো বলেন, ‘একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় অর্জন হলো নিজ যোগ্যতায় এমন উচ্চতায় পৌঁছানো, যেখানে তিনি তার শিক্ষকদেরও গর্বিত করতে সক্ষম হন। একজন ছাত্র যখন কৃতিত্বে শিক্ষকের চেয়েও বড় অবস্থানে পৌঁছায়, তখন তা শিক্ষকের জন্য সবচেয়ে বড় গর্ব ও প্রাপ্তির বিষয়।’

এ সময় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভবিষ্যতে সাফল্য অর্জনে অধ্যাবসায়, সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিজা তেরেজা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার ও প্রক্টর এ এফ এম আরিফুর রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।