ববি শিক্ষকদের দাবি অভিন্ন নীতিমালা বাতিল ও পদোন্নতি

সভায় উপস্থিত এক সহকারী অধ্যাপক বলেন, আমরা চাই সকল শিক্ষক একই প্রক্রিয়ায় পদোন্নতি পান। কেউ যদি বর্তমান নীতিমালা অনুযায়ী এবং কেউ সংবিধি অনুযায়ী পদোন্নতি পান, তাহলে অনেক শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিদ্যমান পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত এবং সিন্ডিকেট সভায় গৃহীত অভিন্ন নীতিমালার আলোকে সংবিধি প্রণয়নের উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ে চলমান কর্মসূচির আলোকে করণীয় নির্ধারণে আয়োজিত শিক্ষকদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি রেজুলেশন প্রতিবেদকের হাতে এসেছে।

সভায় শিক্ষকরা দু’টি দাবি উত্থাপন করেন- সিন্ডিকেট সভায় গৃহীত অভিন্ন নীতিমালার আলোকে সংবিধি প্রণয়নের উদ্যোগ বাতিল করা এবং ২০১৫ সালের বিদ্যমান পদোন্নতি নীতিমালা অনুসারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা।

তাছাড়া সংবিধি প্রণয়ন ও নতুন নীতিমালা কার্যকর করার আগে বর্তমান পদোন্নতি প্রত্যাশীদের পদোন্নতি কার্যক্রম স্থগিত রাখার দাবিও উঠে সভায়।

সভায় উপস্থিত এক সহকারী অধ্যাপক বলেন, আমরা চাই সকল শিক্ষক একই প্রক্রিয়ায় পদোন্নতি পান। কেউ যদি বর্তমান নীতিমালা অনুযায়ী এবং কেউ সংবিধি অনুযায়ী পদোন্নতি পান, তাহলে অনেক শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন।