হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ
হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ |নয়া দিগন্ত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নিয়োগপ্রাপ্তরা হলেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো: মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো: ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধি-বিধান মেনে চলতে বাধ্য থাকবেন। একইসাথে দায়িত্ব পালনে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্য সুযোগ-সুবিধা পাবেন।