জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২৭ মে) বিকেলে প্রকাশিত হয়েছে।
সারা দেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ।
উক্ত ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে এ রেজাল্ট পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


