বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্ট পত্রিকার প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর প্রতিনিধি ইসরাত জাহান।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টাযর দিকে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মো: হাবিবুর রহমান রনি এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কৃষিবিদ ড. জহিরুল হক ও শাহীদুজ্জামান সাগর।
ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আমান উল্লাহ (আমার দেশ) এবং যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: লিখন ইসলাম (দৈনিক নয়া দিগন্ত)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রিয়াজ হোসাইন (দৈনিক আমাদের সময়)।
এছাড়া কমিটির অন্য সম্পাদকীয় পদে রয়েছেন কোষাধ্যক্ষ সুমন গাজী (কালের কণ্ঠ) , দফতর সম্পাদক সাঈদা জাহান খুকী (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম সিদ্দিকা (ক্যাম্পাস ২৪), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেরাজ হোসেন ইমন (দৈনিক বর্তমান বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আবু হানিফ (সংবাদ পরিক্রমা)।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাইয়্যেদা গালিব রুহী (ডেইলি দর্পণ), তাহমিনা সোনিয়া (অগ্রযাত্রা প্রতিদিন) ও সাকিব আল তানিউল করিম জীম (বাংলাদেশ সংবাদ সংস্থা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও আতিকুর রহমান (দৈনিক বাংলা)।



