রাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rajshahi City
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো: তাওহীদুল ইসলাম দুর্জয়
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো: তাওহীদুল ইসলাম দুর্জয় |ইউএনবি

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো: তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়েছে।

দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি মো: বজলার রহমান বলেন, ‘আওয়ামী লীগের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী রাবি ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুলকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।’

তিনি বলেন, এছাড়া আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।’ সূত্র : ইউএনবি