জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য এই সুযোগ বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও কলেজে জমা দিতে পারবেন। এরপর ২১ ও ২২ জুন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করবে এবং ২৩ থেকে ২৫ জুনের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্ধারিত এই সময়ের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া গত ১৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


