শাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদযাত্রায় স্বস্তি দিতে বিভাগীয় শহরে বাস চালুর ঘোষণা

আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাস
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাস |নয়া দিগন্ত

আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।

সোমবার (২৫ মে) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

ভাইস চ্যান্সেলর বলেন, ঈদের সময় সবাই নিজ নিজ বাড়িতে ফিরতে চায়। এ সময় দেশে যানবাহনের তীব্র সঙ্কট দেখা দেয়। অনেক ক্ষেত্রে পরিবহন সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তখন নানা ভোগান্তির মুখে পড়তে হয়।

তাই শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের ঈদুল ফিতরের ছুটিতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস চালুর। এতে করে শিক্ষার্থীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবে এবং পরিবারের সাথে আনন্দময় ঈদ উদযাপন করতে পারবে।

ভাইস চ্যান্সেলরের এই উদ্যোগের প্রশংসা করে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। প্রতি ঈদে অতিরিক্ত ভাড়া, টিকিট সঙ্কট ও যাতায়াতের অনিরাপত্তার কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগ পোহায়।

ভিসি স্যারের এই শিক্ষার্থীবান্ধব ও মানবিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করি।