হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাদা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদ মনোনীত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সাদা দলের বিশেষ সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রওশন আরা, কোষাধ্যক্ষ একই বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো: কামরুজ্জামান মিঠু।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, দফতর সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: খালিদ ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রনি তোতা।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড হাসান ফুয়াদ এল তাজ, এগ্রো ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. সফিকুল বারী, তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামিল সুলতান ও অধ্যাপক ড. দুলাল হক, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুব রহমান।



