৯-১০ ফেব্রুয়ারি জাবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাসস