পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের আশঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে পুশইনের কোনো আশঙ্কা নেই।

‘তারপরেও আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।’

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি মনে করি- এ ধরনের (পুশইন) কোনো ঘটনা ঘটবে না।

সূত্র : বাসস