কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ঢাকাস্থ দূতাবাসে বিএনপি নেতাদের শোক প্রকাশ

গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে যান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপি'র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

অনলাইন প্রতিবেদক
শোক বইয়ে স্বাক্ষর করছেন স্থানীয় সরকার মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শোক বইয়ে স্বাক্ষর করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ঢাকাস্থ কাতার দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুর ১টায় গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে যান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপি'র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

দূতাবাসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি নেতারা কাতারের সাবেক আমিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গতকাল রোববার (১২ জুলাই) ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি।