প্রধানমন্ত্রীর সাথে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এশীয় উন্নয়ন ব্যাংক প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এক সৌজন্য সাক্ষাতে অংশ নেয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এশীয় উন্নয়ন ব্যাংক প্রেসিডেন্ট মাসাতো কান্দা ও প্রধানমন্ত্রী তারেক রহমান
এশীয় উন্নয়ন ব্যাংক প্রেসিডেন্ট মাসাতো কান্দা ও প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি আরো জানান, সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস