রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেফতার

অভিযানকালে তেজগাঁও থানা নয়জন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা পাঁচ জন, মোহাম্মদপুর থানা ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জনকে গ্রেফতার করেছে।

নয়া দিগন্ত অনলাইন
বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেফতার
বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেফতার |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অভিযানকালে তেজগাঁও থানা নয়জন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা পাঁচ জন, মোহাম্মদপুর থানা ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: তানিম রেজা, মো: রফিকুল ইসলাম, আলী আহম্মদ, মো: সাগর, আলামিন ফাঁহা, মো: আজিজুল ইসলাম, মো: মহিউদ্দিন আহমেদ, মো: জসিম, সাগর মল্লিক, জালাল উদ্দিন হিরা, মো: জাকির হোসেন, মো: হাসান খন্দকার, মো: রনি, মো: অনিক মুন্সি, মো: সাজ্জাদুল মোল্ল্যা, তারেক, সিয়াম, দিরাজ, মো: সোহেল, মো: জালাল, মো: রাসেল, মো: জাকির হোসেন, মো: রিংকু, জাহিদ, মো: আব্দুল আউয়াল, মো: ইমামুল মিয়া, মো: বাচ্চু মোল্লা, মো: এনামুল হাসান, মো: টিপু মোল্লা, মো: মিজানুর রহমান, ফাইয়াজ বিন তারেক, মো: সুজন, মো: বিজয় ওরফে বিচ্ছু, মো: মাহমুদ, মো: উজ্জল, মো: সুজন, মো: মাইন উদ্দিন, মো: আলিফ, আল আমিন, মো: শহিদুল ফকির, মো: আলমগীর, মো: আল-আমিন, মো: রোকন, মো: সাজু মিয়া, মো: ফকির মিয়া, আহাদ আলী, মো: নাসির উদ্দিন, মোসাম্মত জাহানারা বেগম, মো: বিপ্লব হোসেন, নুরুল ইসলাম, মো: সাকিল, সোহাগ, মো: ওলিউল্লাহ, মো: রনি, মো: রবিন আহম্মেদ, মো: কুদ্দুস মিয়া, মো: ইমরান হোসেন মারুফ, মো: আলী মিয়া, তমাল হোসেন নিবির, নেপাল চন্দ্র দাস, শাহাদৎ আলী, মো: জুলহাস, জুয়েল, মো: ওমর ফারুক, মো: নুর আদর, মো: সালাম, অনিক, ইয়াছিন আরাফাত, মো: সারোয়ার শিপন, শাকিব হাসান, মো: শাহিন ফকির, মো: আজহার আলী, মো: মাসুদ করিম মিঠু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাসস