মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার নয়জন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার নয়জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: রাব্বি (১৮), মো: সুমন (৩৩), মো: আব্দুল রাব্বি (২৯), মো: প্রান্ত হোসেন (২৪), বাবুল হোসেন ওরফে হৃদয় (২২), মো: শামীম (২৮), মো: সাজ্জাত হোসেন (২৫), সাঈম (২২) ও আব্দুর আজিজ (২৪)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস