রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৪১, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬৩, গুলশানে ৫১ এবং উত্তরা বিভাগে ৬০ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ সাতজন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



